সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় দিগন্ত বাসের চাপায় এক মোটরবাইক আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় দিগন্ত বাসের চাপায় এক মোটরবাইক আরোহী নিহত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় দিগন্ত বাসের চাপায় আইয়ুব ভুঁইয়া-(২২) নামে এক মোটরবাইক আরোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (১১ আগস্ট) সকাল সোয়া ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কড্ডা এলাকায়। নিহত আইয়ুব ভুঁইয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দতাইসার গ্রামের মৃত জানু ভুইয়ার ছেলে। নিহত আইয়ুব ভুঁইয়া সম্প্রতী সৌদি আরব থেকে দেশে এসেছেন।
জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহন এর ৬৯৫ নম্বর বাসটি আখাউড়ার গাজীর বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সকাল সোয়া ১১ টায় সদর উপজেলার কড্ডা এলাকায় আসলে অপরদিক থেকে আসা সৌদি আরব প্রবাসী আইয়ুব ভুইয়ার মোটরবাইককে চাপা দিলে মাথায় গুরুতর আঘাতে সড়কের পাশে সিটকে পড়ে যায়। এসময় গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, সকাল সাড়ে ১০ টায় কাউতলী বাস স্ট্যান্ড থেকে ইদ্রিস মিয়া নামে এক চালক ৬৯৫ নম্বরের দিগন্ত বাসটি নিয়ে আখাউড়ার গাজীর বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসেন। গাড়ির মালিকের নাম অনু মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়ার গাজির বাজার যাওয়ার পথে দিগন্ত বাসে চাপায় সে মারা যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় মরদহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com