সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় মা ও ছেলের উপর এসিড নিক্ষেপের মামলায় ৩ জনের ৮ বছরের কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়ায় মা ও ছেলের উপর এসিড নিক্ষেপের মামলায় ৩ জনের ৮ বছরের কারাদন্ড

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক কলহের জেরধরে মা ও ছেলের উপর এসিড নিক্ষেপের ঘটনায় ৩ জনকে ৮ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষনা করেন। এছাড়াও তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেছেন আদালত।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের মৃত আলীম উদ্দিন খানের ছেলে নক্কু খান, মৃত এনাম খানের ছেলে উজ্জল খান, হাফিজ উদ্দিন খানের ছেলে সোহাগ মিয়া। এদের মধ্যে সোহাগ ও উজ্জল পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের সুমা বেগমের স্বামী জহির খান প্রায়ই সুমাকে নির্যাতন করতো। এ ঘটনায় তিনি আদালতে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে আদালত জহির খানকে কারাগারে পাঠায়। এর জেরধরে জহির খানের বংশের লোকজন ক্ষুব্ধ হয়ে ২০১৭ সালের ১০ মে সন্ধ্যায় সুমা বেগমের ঘরে ঢুকে সুমা বেগম ও তার ছেলে আকাশ খানের উপর এসিড নিক্ষেপ করেন। এতে তারা দু’জনই আহত হন। এ ঘটনায় সুমা বেগম বাদী হয়ে ৮ জনকে আসামী করে নাসিরনগর থানায় মামলা করেন। আদালত বিচার প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার ৩ জনকে ৮ বছর করে কারাদন্ড ও ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে মামলার বাদী সুমা বেগম এ প্রতিবেদককে জানান,এসিড নিক্ষেপের মত ঘৃণ্য কাজের ঘটনায় আদালত আসামীদের যে দন্ড দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট।
এ ব্যাপারে মামলার বাদী পক্ষের আইনজীবি এডভোকেট সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন বিচার প্রক্রিয়া শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত প্রমাণিত করে যে রায় দিয়েছে তাতে বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com