সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
নির্বাচনে আইনশৃঙ্খলায় চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত র‍্যাব: র‍্যাব মহাপরিচালক

নির্বাচনে আইনশৃঙ্খলায় চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত র‍্যাব: র‍্যাব মহাপরিচালক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধিনে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। উনারা যেভাবে পরিচালনা করেন, আমরা সেভাবে দায়িত্ব পালন করবো। কিন্তু আমাদের দায়িত্বমূলত এটাই হবে, সাধারণ মানুষজন যেন কেন্দ্র গিয়ে তাদে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই আইনশৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব আমাদের, আমরা সেড়া দৃঢ়ভাবে করবো। এসমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা মানষিক ভাবে তৈরি আছি।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক এই কথা জানান।

র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, র‍্যাবের শ্লোগান হচ্ছে ‘বাংলাদেশ আমার অহংকার’। আমরা এটাকে ধারণ করি, লালন করি এবং এটাকে আমরা পালন করি৷ বাংলাদেশ যেহেতু আমার অহংকার এবং আমরা এই দেশের সন্তান, এই দেশ আমাদের ও এই দেশের জনগণ আমাদের। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি, বঙ্গবন্ধু দেশকে ভালবেসেছেন। আমরা তারই অনুসারী, আমরা দেশকে ভালবাসি-মানুষকে ভালবাসি। মানুষের নিরাপত্তা দেওয়া দায়িত্ব আমাদের।
এসময় উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মো. মাহাবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল এএসএম শফিকুল্লাহ, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার প্রমূখ।
পরে তিনি এক আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com