সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা শেখ ফারুক’র ইন্তেকাল

শোক সংবাদ: বীর মুক্তিযোদ্ধা শেখ ফারুক’র ইন্তেকাল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ নেতা শেখ মোঃ আনোয়ার হোসেন আনারের বড় ভাই মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ ফারুক হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —রাজিউন)।
আজ বুধবার (২৫ অক্টোবর) সকাল পৌনে ৯টায় জেলা শহরের মৌলভীপাড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে আজ বাদ জোহর জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার (মুক্তমঞ্চ) ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় মরহুম শেখ ফারুক এর মরদেহে ফুলেল শ্রদ্ধা ও গার্ড অব অনার শেষে মরদেহটি নিয়ে যাওয়া হয় জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে মরহুমের গ্রামের বাড়িতে। সেখানে বাদ আছর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।
অপরদিকে, মরহুমের প্রথম নামাজে জানাজায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com