সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার-৪(কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ৬ বারের নির্বাচিত আওয়ামীলীগের দলীয় সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান-কে চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি-কে সদস্য সচিব করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এই কমিটি অনুমোদন দিয়েছেন।
এদিকে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশনে প্যানেল স্পীকার ১ মনোনীত হয়েছেন নির্বাচনী এলাকা ২৩৮ মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১২ (১) বিধি অনুসারে একাদশ জাতীয় সংসদের ২৫তম (২০২৩ ৫ম) অধিবেশনের জন্য সভাপতি মন্ডলীর তালিকায় অগ্রবর্তিতা অনুসারে ১ম সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে ১ম করে ৫ জনের নাম মনোনীত করা হয়।
শাব্বির/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com