সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
শেখ হাসিনার প্রশংসায় সৌদি নৌবাহিনীর প্রধান

শেখ হাসিনার প্রশংসায় সৌদি নৌবাহিনীর প্রধান


সময়নিউজবিডি: নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখের অধিক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ঢাকা সফররত সৌদি নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল ফাহাদ বিন আবদুল্লাহ আল-গোফায়েলি।

সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্ত্যচ্যুত এ সকল রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গারা কক্সবাজারের যেসব স্থানে আশ্রয় নিয়েছে, তারা ওখানকার স্থানীয়দের তুলনায় বেশি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে এবং আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিরোধ বাংলাদেশ সমাধান করেছে।

সৌদি নৌবাহিনীর প্রধান বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিরাজমান বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো জোরদার হবে। তিনি আরো বলেন, সৌদি জনগণের হৃদয়ে বাংলাদেশের বিশেষ স্থান রয়েছে। বাংলাদেশিরা কঠোর পরিশ্রম করতে পারে। তিনি বাংলাদেশের সর্বাত্মক সাফল্য কামনা করেন।

বৈঠকে সৌদি নৌবাহিনীর প্রধান জানান, দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি প্রশ্নে বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি চার্জ দ্য অ্যাফেয়ার্স উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com