সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা।। ৭ জানুয়ারি ভোট গ্রহণ

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা।। ৭ জানুয়ারি ভোট গ্রহণ

সময়নিউজবিডি রিপোর্ট
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখে ভোট গ্রহণের দিন ধার্য করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় নির্বাচন কমিশন কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণ শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি করা যাবে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ও ১৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা প্রচার-প্রচারনা চালাতে পারবেন ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২৪ ইং তারিখ সকাল ৮ টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
সিইসি কাজী হাবিবুল আউয়াল জানান,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা, ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। সারাদেশে ৪২ হাজার ভোট কেন্দ্রের ২ লাখ ৬২ হাজার বুথে ১১ কোটি ৯৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com