সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর ১০ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর ১০ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। দণ্ডপ্রাপ্ত আসামির নাম সাত্তার মিয়া-(৫০)।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র দায়রা ও জেলা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সাত্তার মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ার মৃত সানু মিয়ার ছেলে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদার উল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২০১৮ সালের ২৮ মে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ায় ছুরিকাঘাতে চার সন্তানের জননী জোসনা বেগমকে হত্যা করেন তার স্বামী সাত্তার মিয়া। নিহত জোসনা বেগম ওই এলাকার আব্দুল মন্নাফের মেয়ে। এ ঘটনায় ছাত্তারসহ চারজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করা হয়। পরে নিহতের স্বামী ছাত্তারকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের পর সাত্তার ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। একই বছর ৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ছাত্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com