সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
তিনটি পদে লোক নিচ্ছে হুয়াওয়ে

তিনটি পদে লোক নিচ্ছে হুয়াওয়ে

ইঞ্জিনিয়ারিং ও ফিন্যান্স বিভাগের তিনটি পদে লোক নিচ্ছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ (লিমিটেড)। অভিজ্ঞ প্রার্থীরা আগামী ১১ই মার্চ ২০২৪-এর মধ্যে পদগুলির জন্য আবেদন করতে পারবেন। পদগুলি হলো সিনিয়র ওয়্যারলেস ইঞ্জিনিয়ার, বিজনেস অ্যান্ড প্রজেক্ট ফাইন্যান্স কন্ট্রোলার (বিপিএচফসি) ও কালেকশন ম্যানেজার (ফাইন্যান্স)।ট্রাবেলশুটিং, কনফিগারেশন পরিবর্তন, ফিচার ডেপলয়মেন্ট এবং এলটিই (লং টার্ম ইভোলিউশন) টিডিডি (টাইম-ডিভিশন ডুপ্লেক্স)-এর মতো টেকনিক্যাল প্রজেক্ট পরিচালনা হবে সিনিয়র ওয়্যারলেস ইঞ্জিনিয়ার পদের দায়িত্ব। এই পদের জন্য সিএসই/ইইই/ইসিই/ইটিই-তে ন্যূনতম স্নাতক ডিগ্রি ও মাল্টি-ভেন্ডর ওয়্যারলেস প্রোডাক্ট মেইনটেন্যান্সসহ টেলিকম খাতে পাঁচ বছরের বেশি অভিজ্ঞতার প্রয়োজন হবে।
বিজনেস অ্যান্ড প্রজেক্ট ফাইন্যান্স কন্ট্রোলার (বিপিএফসি) পদটিতে নির্বাচিত হতে হলে বিডিং, ঝুঁকি মূল্যায়ন, বাজেট, পূর্বাভাস নির্ণয় ও কর্মদক্ষতা বিশ্লেষণে আর্থিক দক্ষতা থাকতে হবে। পদটির দায়িত্বগুলির মধ্যে রয়েছে ক্লায়েন্টের সাথে সম্পর্ক বজায় রাখা, আর্থিক নির্ভুলতা নিশ্চিত করা এবং কমপ্লায়েন্সে সহযোগিতা করা। প্রার্থীদের ন্যূনতম পাঁচ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।
কালেকশন ম্যানেজার (ফাইন্যান্স) পদটির জন্য পেমেন্ট ফলো-আপ, ট্যাক্স কমপ্লায়েন্স ও অ্যাকাউন্ট রিসিভেবল (এআর) ক্লিয়ারেন্সসহ অন্যান্য দক্ষতার প্রয়োজন হবে। পদটির দায়িত্বগুলির মধ্যে রয়েছে অ্যাকাউন্টিং এবং ট্রেজারি টিমের সাথে সমন্বয়, কালেকশন গ্যাপ বিশ্লেষণ এবং এলসি কমপ্লায়েন্স নিশ্চিত করা। এই পদের জন্যও আবেদনকারীদেরও কমপক্ষে পাঁচ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা নীচের লিঙ্কগুলোর মাধ্যমে পদগুলোর জন্য আবেদন করতে পারবেন:
https://hotjobs.bdjobs.com/jobs/huawei/huawei116.htm
https://hotjobs.bdjobs.com/jobs/huawei/huawei118.htm
https://hotjobs.bdjobs.com/jobs/huawei/huawei117.htm
টেলিকম এবং আইএসপি শিল্পের পরিবর্তনশীল প্রেক্ষাপটে হুয়াওয়ে পেশাজীবীদেরকে অসাধারণ এক যাত্রার অনন্য সুযোগ দিচ্ছে। উদ্ভাবন এবং উৎকর্ষের প্রতি অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠানটি উৎসাহব্যঞ্জক কাজের পরিবেশের পাশাপাশি ক্যারিয়ার গড়ার আকর্ষণীয় সুযোগ দিয়ে থাকে। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com