সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১২শ মিটার অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১২শ মিটার অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১২শত মিটার অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে।
রবিবার (০৩ মার্চ) সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন ও বুধল ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল হক নাহিদ।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের পারুলিয়াপাড়া থেকে ৫শত ফুট ও কলামুড়ি বায়তুল মামুর জামে মসজিদ থেকে ছাতিয়াইন পর্যন্ত ৭৫০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ এবং ঐ এলাকার প্রায় ২ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইন নিষ্ক্রিয় করা হয়েছে।
এদিকে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন গোপন সংবাদের ভিত্তিতে কলামুড়ি, ছাতিয়াইন ও পারুলিয়া এলাকায় ২টি অবৈধ গ্যাস সংযোগের নেটওয়ার্ক চিহ্নিত করে ৪৫ জন গ্রাহকের গ্যাস সংযোগ অবৈধ শনাক্ত করেন ও এসব সুযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ শাহ আলম জানান, অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া বিল আদায়ে আমাদের টিম ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে আসছে। এসব অভিযানের অংশ হিসেবে আজ অবৈধ গ্যাস পাইপলাইন গুলো উচ্ছেদ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com