সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে তারুণ্যের আয়োজনে ১০ টাকার ইফতার বাজার

সরাইলে তারুণ্যের আয়োজনে ১০ টাকার ইফতার বাজার

সরাইল উপজেলা প্রতিনিধি
পবিত্র রমজানে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ টাকার বিনিময়ে সকল ইফতার সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সরাইল।
শনিবার সকালে উপজেলা সদরের সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক ব্যতিক্রমী ইফতার বাজারের আয়োজন করেছে সংগঠনটি। এই অস্থায়ী বাজার থেকে ১০০টি পরিবার ১০ টাকায় এক কেজি তেল, ছোলা, ছানা, আলু, মুড়ি, খেজুরসহ ৬টি ইফতারের পণ্য কিনতে পেরেছেন।
বাজারে এসময় উপস্থিত ছিলেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, পুবের আলো’র নির্বাহী সম্পাদক আব্দুল হানিফ, সমাজকর্মী রফিক মিয়াসহ, তারুণ্যের সরাইল সংগঠনের সকল সদস্যবৃন্দ।
১০ টাকায় প্রয়োজনীয় ইফতারসামগ্রী কিনতে পেরে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, বাজারে যেখানে ১ লিটার তেলের দাম ১৯০ টাকা সেখানে ৬টি পণ্য মাত্র ১০ টাকায় পেয়েছি। রোজার বাকি দিনগুলো ভালোভাবে কাটবে।
তারুণ্যের সরাইলের সিনিয়র এডমিন রায়হান চৌধুরী অভি বলেন, আমরা এবার এক ব্যতিক্রম আয়োজন করার চেষ্টা করেছি। যেহেতু আমরা ১০ টাকা মূল্য রেখে বিতরণ করেছি তাই আমাদের এ ইফতার সামগ্রী স্বাচ্ছন্দ্যে সকলেই গ্রহণ করতে পেরেছে। দেশ ও প্রবাসের অনেকেই আমাদের সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার বলেন, তারুণ্যের সরাইলের কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। এই তারুণ্যের সরাইল একদিন অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com