সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
নবীনগরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে এক ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

নবীনগরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে এক ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে এক ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) উপজেলার বগডহর এলাকায় জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স জনতা ব্রিকস নামের এক ইটভাটাকে এ জরিমানা করে আদায় করা হয়। পাশাপাশি আরো ৪ টি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ ( সংশোধিত ১০১৯) আইন মেনে ভাটা পরিচালার বিষয়ে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী প‌রিচালক বিসল চক্রবর্ত্তী এবং পু‌লিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক বিসল চক্রবর্ত্তী জানান,অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com