সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৬ এপ্রিল) বিকেলে প্রেসক্লাবের হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সহসভাপতি নিয়াজ মুহাম্মদ খান বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র বিশিষ্ট নারীনেত্রী মিসেস নায়ার কবির। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম খোকন, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি এডভোকেট কাজী মাসুদ আহমেদ।
সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ইয়ামলী খান, ডাঃ জাকারিয়া। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, সৈয়দ মিজানুর রেজাসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা। পরে ক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন মুফতি মাওলানা সিগমাতুল্লাহ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com