সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী এজাজ হত্যা মামলার দুই নম্বর আসামি জয়কে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী এজাজ হত্যা মামলার দুই নম্বর আসামি জয়কে গ্রেফতার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী শাহাদাত হোসেন শোভনের আনন্দ মিছিলে কলেজছাত্র ইজাজকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাসান আল ফারাবী জয়কে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যানুযায়ী উপজেলার ভাটপাড়ার একটি ঝোঁপঝাড় থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি জব্দ করা হয়।
গতকাল শুক্রবার (০৭ জুন) ভোরে নেত্রকোনা জেলার আটপাড়ার কুতুবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন পুলিশ।
আজ শনিবার (০৮ জুন) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান,গত (০৫ জুন) বুধবার সন্ধ্যা ৬টায় পৌর এলাকার কলেজপাড়ায় খান টাওয়ারের সামনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র আশরাফুল রহমান ইজাজ খুন হয়। একটি ভিডিওতে দেখা যায়, ফারাবী তাকে গুলি করে কোমরে পিস্তল রেখে ঘটনাস্থল থেকে সরে যাচ্ছেন।
পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আরো জানান,জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়ের সঙ্গে ইজাজের পূর্ব বিরোধ ছিল। বুধবার সকালে ভোটকেন্দ্রে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় বিজয় মিছিল চলাকালে আবারও বিরোধ শুরু হলে জয় ইজাজকে গুলি করেন। তিনি আরো বলেন, ভোটের দিন একটি অস্ত্র সংগ্রহ করেন খোকা। সেটি তিনি ফারাবীর হাতে তুলে দেন। বিকেলে খোকার সঙ্গে পূর্ব বিরোধের জেরে কথা কাটাকাটির সময় ছাত্রলীগ কর্মী ইজাজকে গুলি করেন ফারাবী।
এদিকে, ফারাবীকে গ্রেফতারের খবর পেয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ভিড় করেন ইজাজের স্বজনরা। এসময় তারা বিক্ষোভ প্রদর্শন করে খোকাসহ অন্য অভিযুক্তদেরও গ্রেফতারের দাবি জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com