সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৯ মন পলিথিন জব্দ

ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৯ মন পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ২৯ মন পলিথিন জব্দ করা হয়েছে । রবিবার (০৮সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের জগৎ বাজারের মেসার্স মুজিব এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমান এই পলিথিন জব্দ করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত অবৈধ পলিথিন রাখার দায়ে প্রতিষ্ঠানের মালিক সোহরাব হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের হোসেন । তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত মুজিব এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে অন্তত ১২টি প্লাষ্টিকের বস্তায় রাখা মোট ২৯ মন পলিথিন জব্দ করে। 
এ সময় অবৈধ পলিথিন রাখার দায়ে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ মোতাবেক প্রতিষ্ঠানের মালিক সোহরাব হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, পরিবেশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।
ইনামসময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com