সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
পাটগ্রামে রাসেলস ভাইপার সাপ সন্দেহে মেরে ফেলা হলো দুইটি সাপকে

পাটগ্রামে রাসেলস ভাইপার সাপ সন্দেহে মেরে ফেলা হলো দুইটি সাপকে

লালমনিরহাট প্রতিনিধি//সময়নিউজবিডি
লালমনিরহাটের পাটগ্রামে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ ধরা পড়েছে। সাপ উদ্ধারে খবরে সর্বত্র জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (২৩ জুন) রাতে পাটগ্রাম পৌর শহর ও উপজেলার জগতবেড় ইউনিয়নে রাসেলস ভাইপার সাপ সন্দেহে মেরে ফেলেছে স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার রাতে উপজেলার সেটেলমেন্ট মসজিদের পাশে একটি সাপ দেখে লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের বাসায় নিয়ে যায় স্থানীয় লোকজন। একইদিন রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙ্গা বাজারের একটি দোকানের নিচ থেকে একটি সাপকে মেরে ফেলা হয়। স্থানীয়দের দাবি দুটি সাপই বর্তমানের আলোচিত রাসেলস ভাইপার সাপ। ওই জগতবের ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দিন সুমন বলেন, টংটিংডাঙ্গা বাজারে মেরে ফেলা সাপটি রাসেলস ভাইপার সাপ নয়। আতঙ্ক হওয়ার কিছুই নেই।
পাটগ্রাম উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, মেরে ফেলা সাপ দুইটি বিষাক্ত রাসেলস ভাইপার কি না এ ব্যাপার শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। সাপ দুটি মেরে ফেলার আগে দেখার সুযোগ হলে জানা সম্ভব হতো।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম বলেন, রাসেলস ভাইপার কি না এটি নিশ্চিত করে বলতে পারছি না। সবাইকে আতঙ্কিত না হয়ে সর্তক থাকতে হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com