সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
বাউবিতে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সংবর্ধনা

বাউবিতে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সংবর্ধনা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে ২৭ জুন ২০২৪; বৃহস্পতিবার বাউবির অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এক সংবর্ধনা ও পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার তাদের দায়িত্বশীল অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, যাদের শ্রম, ঘাম আর মেধায় বাউবি ৩ দশক পার করেছে তঁারা সব সময়ই আমাদের কাছে সম্মানিত। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো তাদের সেই কর্মের মূল্য দিতে পারবে না কিন্তু আজ সবাই একত্রিত হতে পেরেছি এটাই বড় কথা। তিনি বাউবি অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে এই আশাবাদ ব্যক্ত করেন। পেনশন জটিলতা দূরীকরণ ও পেনশনের টাকা যেন তঁারা দ্রুততম সময়ের মধ্যে সহজে উত্তোলন করতে পারেন সেজন্য সংশ্লিষ্ট বিভাগকে আরো আন্তরিকতার সাথে কাজ করারও নির্দেশনা দেন। বাউবির অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওয়েলফেয়ার এসোসিয়েশন গঠনে এগিয়ে আসার আহ্বান জানান এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন উপাচার্য।
অবসরপ্রাপ্ত কর্মকর্তার হাতে সম্মাননাপত্র তুলে দিচ্ছেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাউবির আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অবসরপ্রাপ্ত ৩৪ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এই অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। উল্লেখ্য যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এর নেতৃত্বে বাউবি প্রতিষ্ঠার পর ২০২২ সালের ২৬ জুন প্রথমবার এবং এ বছরে দ্বিতীয় বারের মত অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com