সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বানের পানিতে ভেসে আখাউড়ায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

বানের পানিতে ভেসে আখাউড়ায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ভেসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সুবর্না আক্তার-(২১) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২১ আগস্ট) আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সীমান্ত এলাকা কালিকাপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত গৃহবধূ কালিকাপুর গ্রামের মোঃ পারভেজ মিয়ার স্ত্রী ও পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের শহিদ মিয়ার মেয়ে। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানান, বুধবার সকাল থেকে আখাউড়ার সীমান্তবর্তী কালিকাপুর গ্রামে ভারত থেকে আসা পানিতে তলিয়ে গেছে বাড়িঘর। এসময় গৃহবধূ সুবর্না আক্তারের ঘরেও পানি ঢুকে পড়ায় তাড়াহুড়ো করে ঘরে থেকে সরতে গিয়ে স্রোতের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com