সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে নিরীহ মানুষদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে বিএনপির বিতর্কিত নেতা মহসিনের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

বিজয়নগরে নিরীহ মানুষদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে বিএনপির বিতর্কিত নেতা মহসিনের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিরীহ মানুষদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে চাঁদাবাজ ও বিএনপির বিতর্কিত নেতা মহসিন ভুইয়া গংদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার চম্পকনগর বাজারে উপজেলার সকল ছাত্রজনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিজয়নগর ছাত্র সমাজের ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ছাত্র জুনায়েদ খান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী মুহাইমিনুল ইসলাম, চিনাইর কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম ও নূর মোহাম্মদ (তুষার), ঢাকা কলেজের শিক্ষার্থী ওয়ায়েজ ও নায়েম প্রমুখ।
মানববন্ধনে বক্তাদের দাবি দেশের দুর্যোগময় সময়ে ও দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে নিজেদের আক্রোশ মেটাতে কেন্দ্রীয় বিএনপি অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব (শ্যামল) এর গাড়ি বহরে গত ২০১৮ ইং সনের ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বিজয়নগর আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল, দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ ও গাড়ি ভাঙচুরসহ বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আহত করার দায়ে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়ার বাসিন্দা এস এম রাষ্ট্রু মিয়া বাদী হয়ে সম্প্রতি বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। যাহাতে অনেক নিরাপরাধ মানুষের নাম উল্লেখ করা হয়েছে। বক্তারা বলেন, মহসিন গংরা টাকার চুক্তিতে কিছু আসল অপরাধীদের মামলার তালিকা থেকে বাদ দিয়েছেন। যার প্রমাণ হিসেবে ইতিমধ্যে একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বক্তারা এই বিতর্কিত নেতা মহসিন ও রাষ্টু মিয়াসহ তাদের সহযোগীদের রাজনৈতিক দল বিএনপি থেকে বহিষ্কার করে, আইনের আওতাই এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। অন্যতায় ছাত্রজনতাসহ সাধারণ মানুষ কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে।
মানববন্ধনে বিজয়নগর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সাধারন শিক্ষার্থী, বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাসহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com