সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
চোখের সামনে ট্রেনে কাটা পড়ে মরলো বড় বোন

চোখের সামনে ট্রেনে কাটা পড়ে মরলো বড় বোন


বিশেষ প্রতিবেদক, সময়নিউজবিডি     

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে ট্রেনে কাটা পড়ে মাসুদা বেগম (৩১) নামে এক নারী নিহত হয়েছেন। 

এ সময় তার সাথে থাকা ছোট বোন মারুফা বেগম (২৬) গুরুতর আহত হন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের ভাদুঘরের কুরুলিয়া ব্রীজ এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত মাসুদা  ও আহত মারুফা নাসিরনগর উপজেলার শ্যামপুর গ্রামের আবেদ আলীর মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের বসবাসরত মাসুদার কাছে তার ছোট বোন মারুফা বেড়াতে এসেছিলেন। সোমবার বিকালে মাসুদা ছোট বোন মারুফাকে নিয়ে ভাদুঘর কুরুলিয়া ব্রিজের কাছে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে মাসুদা নিহত হন।

তিনি আরো বলেন এ ঘটনায় নিহত মাসুদার ছোট  বোন মারুফা আহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মাসুদার লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত মারুফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com