সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদা দাবীর অভিযোগে দুই ভুয়া সাংবাদিক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদা দাবীর অভিযোগে দুই ভুয়া সাংবাদিক আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধার কাছে চাঁদা দাবীর অভিযোগে দুই নামধারী ভু্য়া সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় দুইজনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন পুলিশ।
গতকাল শনিবার (০৭ সেপ্টেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের জারুতলা এলাকার বীর মুক্তিযোদ্ধা আবু জামালের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানি গ্রামের মোঃ ফয়েজ উদ্দিনের ছেলে ফজলে এলাহী প্রকাশ উজ্জল ভূইয়া-(৫০) ও একই ইউনিয়নের সিংগারবিল গ্রামের শহীদ মিয়ার ছেলে ইয়ানুর লিটন স্বাধীন-(৩৩)। এসময় তাদের কাছ থেকে দুটি লোগোসহ মাইক্রোফোন ও আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
পরে আজ রবিবার (০৮ সেপ্টেম্বের) দুপুরে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আবু জামালের ছেলে মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে চাদাঁবাজির অভিযোগে মামলা দায়ের করেন। পরে চাঁদাবাজির মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে জহিরুলের বাবা বীর মুক্তিযোদ্ধা আবু জামালের বাড়িতে যায় এই দুই ভূয়া সাংবাদিক উজ্জল ও লিটন। সেখানে গিয়ে বীর মুক্তিযোদ্ধা আবু জামালের মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রমানাদি খুঁজতে থাকেন সাংবাদিকরা। বিভিন্ন কাগজপত্র তিনি দেখানোর একপর্যায়ে সাংবাদিকরা আবু জামালের কমান্ডার সনদ দেখতে চান। কিন্তু তার কাছে কমান্ডার সনদ না থাকায় দুই ভূয়া সাংবাদিক তার কাছে ১২ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে সাংবাদিকরা ওই মুক্তিযোদ্ধার নামটি ভূয়া মুক্তিযোদ্ধার তালিকায় দিয়ে দিবেন বলে ভয় দেখান। এসময় আবু জামাল তাদের ৫ হাজার টাকা দিয়ে দেন। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাদেরকে আটক করেন। এসময় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোন সাংবাদিক না বলে জানান। পরে তাদের আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফফর হোসেন বলেন, ভুক্তভোগী পরিবারের কাছ থেকে এজাহার পেয়ে আমরা দুই জনের বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে মামলা নিয়েছি। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com