সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আঁকা বাঁকা নিমার্ণকাজে ক্ষুব্ধ এলাকাবাসী

আঁকা বাঁকা নিমার্ণকাজে ক্ষুব্ধ এলাকাবাসী

বিজয়নগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়ন ভূমি অফিসের নির্মানাধীন ভবনের কাজ চলছে আঁকা বাঁকা অবস্থায়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এলাকাবাসী। 
জানা যায়, বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়ন ভূমি অফিসের ৫০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নিমার্ণ কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাধারী প্রতিষ্ঠান মেসার্স ভাওয়াল কন্সট্রাকশন। ইতিমধ্যে ভবনের প্লাস্টারের কাজ চলছে।ভবনের কাজ চলমান থাকা অবস্থায় ভবনের পিছনের অংশের ভীম ও ছাদ অনেকটাই আঁকাবাঁকা অবস্থায় রয়েছে। এরই মধ্যে করা হচ্ছে প্লাস্টার। এমন অনিয়মের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন নজরদারি। ভূমি অফিসের কাজের গুণগত মান নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যেন নির্মানাধীন  এ ভূমি অফিসের কাজ তদারকি করার মতো কেউ নেই। 


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগার এর নিকট যোগাযোগ করা হলে  তিনি বলেন, এটাতো এলজিইডির কাজ, এর দায়ভার এলজিইডি নিতে হবে। আপনি ওদের সাথে একটু কথা বলে নেন। আর আমাকে জানিয়েছেন আমিও তা দেখব। 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল উদ্দিনের বক্তব্য নিতে মুঠোফোনে ক্ষুদে (এসএমএস) বার্তায় যোগাযোগ করা হলে তিনি ঢাকায় হাসপাতালে থাকায় কিছু বলতে পারছেন না। তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তিনি।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com