সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
নবীনগরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

নবীনগরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার-(২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নে নারুই ব্রাহ্মণহাতা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত সুমাইয়া আকতার ঐ গ্রামের কাউসার মিয়ার স্ত্রী। এ ঘটনার পর থেকে কাউসার মিয়া পলাতক রয়েছে।
এলাকাবাসী জানান, কাউছার মিয়ার সঙ্গে তার স্ত্রী সুমাইয়ার সম্পর্ক ভালো ছিল। পারিবারিকভাবে তাদের মধ্যে কোন ঝামেলা ছিল না, এমনকি স্বামী স্ত্রী একসঙ্গে গতকাল রাতেও ছবি তুলেছিল। সকালে কাউছার মিয়া কৃষি জমিতে কাজ করতে গেলে ঐ ফাঁকে তার স্ত্রী সুমাইয়া আক্তার গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
এ ব্যাপারে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়না তদন্তের পর সঠিক সত্যতা পাওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com