সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন

ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন

গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত সরোদবাদক ওস্তাদ আশীষ খাঁ আর নেই। শুক্রবার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেনরি মায়ো মেমোরিয়াল হাসপাতালে তিনি মারা যান।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর।
এক ফেসবুক পোস্টে আশীষ খাঁর ভাতিজা সিরাজ আলী খাঁ তার মৃত্যুর খবর দিয়েছেন।
ওস্তাদ আশীষ খাঁ ভারতের একজন স্বনামধন্য সরোদবাদক। তিনি ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ও ওস্তাদ আলী আকবর খাঁর ছেলে। ১৯৩৯ সালে ভারতের মাইহারে জন্ম নেন আশীষ খাঁ। মাত্র ১২ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে শো করেছেন তিনি।
৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ট্রেডিশনাল ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম’ বিভাগে ‘গোল্ডেন স্ট্রিং অব দ্য সরোদ’-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন আশীষ খাঁ। আশীষ খাঁ একাধিকবার বাংলাদেশে শো করে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বাস করেন। তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব আর্ট এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভারতীয় শাস্ত্রীয় সংগীত বিষয়ে অধ্যাপনা করেছেন।
১৯৬৭ সালে তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনকে সঙ্গে নিয়ে ইন্দো-আমেরিকান সংগীত গোষ্ঠী ‘শান্তি’ গঠন করেন ওস্তাদ আশীষ খাঁ। জন বারহাম, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসনের মতো নানা বিখ্যাত সংগীতজ্ঞদের সঙ্গে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেছেন।
২০০৭ সালে তিনি ভারতের প্রথম শাস্ত্রীয় সংগীতজ্ঞ হিসেবে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডের ফেলো হিসেবে নির্বাচিত হন।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com