সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে গুড নেইবারস এর ইনসেপশন মিটিং

কমলগঞ্জে গুড নেইবারস এর ইনসেপশন মিটিং

কমলগঞ্জ (মৌলভীবাজার,) প্রতিনিধি
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের প্রথম কোন প্রতিষ্ঠান হিসেবে ইউনেস্কো হামাদান এওয়ার্ড ২০২৪ অর্জন করে। এ পুরষ্কার থেকে প্রাপ্ত অর্থ বিদ্যালয়ের শিশু বান্ধব পরিবেশ সৃষ্টি ও ও শিক্ষকের দক্ষতা উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। এ লক্ষ্যে মংগলবার(১১ মার্চ) সকাল সাড়ে এগারোটায় মৌলভীবাজারের কমলগঞ্জে সংস্থার মৌলভীবাজার সিডিপি অফিস প্রাঙ্গণে প্রকল্প ব্যবস্থাপক শেখ জুবেল মিয়ার সভাপতিত্বে ও একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক আনিসুজ্জামান মিজানের সঞ্চালনায় ইনসেপশন মিটিং এ প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন।প্রজেক্টরের মাধ্যমে প্রকল্প ব্যবস্থাপক মূল বিষয় উপস্থাপনের পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মৌলভীবাজার সিডিসি চেয়ারপারসন বিলকিস বেগম,সিডিসি মেম্বার সাংবাদিক শাব্বির এলাহী, তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন আহমেদ, হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন ও কাউয়ারগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম। তারা নিজেদের বক্তব্যে উপস্থাপিত বিষয়গুলোর ভূয়সী প্রশংসা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com