সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
সরাইলে মাদকসেবন করার দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

সরাইলে মাদকসেবন করার দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ভূঁইয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তিনজন মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, আজ সোমবার সকালে তিনজন মাদকসেবীকে মাদক গ্রহণ করে অশ্লীল আচরণ করে অঙ্গভঙ্গি করতেছিল। এইসময় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল কালিকচ্ছ ইউনিয়নের ভূঁইয়াঘাট এলাকায় তিনজন মাদকসেবীকপ আটক করেন। আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসাইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় তিনজনের মধ্যে একজনকে ১০ দিন ও দুইজনকে ৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়‌। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়‌।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, মাদকসেবীদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com