সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
অ্যাড. আব্দুস সামাদ স্মরণে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অ্যাড. আব্দুস সামাদ স্মরণে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি    

ভাষা সৈনিক অ্যাড. আব্দুস সামাদ স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সাহিত্য একাডেমি আয়োজিত জেলা শিল্পকলা একাডেমিতে অ্যাড. আব্দুস সামাদ স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 
সভায় সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমির সভাপতি মুক্তিযুদ্ধের গবেষক কবি জয়দুল হোসেন। 
অ্যাড. আব্দুস সামাদের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা আছরারন নবী মোবারক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ, উপাধ্যক্ষ একেএম শিবলী, আলহাজ্ব রহমত উল্লাহ মাস্টার, ফারুক আহমদ ভূঞা, এহছানউল্লাহ মাসুদ, মোঃ রুবেল মিয়া, রিপন দেবনাথ প্রমুখ। 
কবিতা আবৃত্তি করেন মাহমিদা শারমিন তিথি। সঙ্গিত পরিবেশন করেন সৈকত ভূঞা। 
বক্তারা অ্যাড. আব্দুস সামাদের বর্ণিল জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, জেলার বিভিন্ন সংগঠনের প্রাণ পুরুষ ছিলেন অ্যাড. আব্দুস সামাদ। আলোচনা সভা শেষে আব্দুস সামাদ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাহিম মুনতাসির। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অ্যাড. মানিক রতন শর্মা ও সৈয়দ আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অ্যাড. মানিক রতন শর্মা। সাংস্কৃতিক প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তোফাজ্জল হোসেন জীবন।


ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com