সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
ব্রাহ্মণবাড়িয়ার দুই শিশুকে টঙ্গীতে নৃশংসভাবে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার দুই শিশুকে টঙ্গীতে নৃশংসভাবে হত্যা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার দুই শিশুকে গাজীপুরের টঙ্গীতে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বত্তরা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল চারটার দিকে স্থানীয় পূর্ব আরিচপুর রূপবানেরমার টেক এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটেছপ।
নিহত শিশু আব্দুল্লাহ-(৩) ও মালিহা-(৬) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। তারা পরিবারের সঙ্গে টঙ্গীর পূর্ব আরিচপুর রূপবানেরমার টেক এলাকায় সানোয়ারের আটতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ওই দুই শিশুর মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ দেখতে পান স্বজনরা। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেছে। কে বা কারা শিশু দুটিকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com