সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ। অভিযুক্ত যুবক গ্রেফতার

কমলগঞ্জে চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ। অভিযুক্ত যুবক গ্রেফতার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর এলাকায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে কান্ত মালাকার (২১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।ধর্ষিত শিশুর মা রোববার রাতে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে সোমবার ভোরে পুলিশ অভিযুক্ত প্রতিবেশি কান্ত মালাকার (২১) কে গ্রেফতার করেছে।
অভিযোগের বিবরণে জানা যায়, পটেটো চিপস এর লোভ দেখিয়ে বাড়ির সম্পর্কে ভাগ্নী শিশুকে পার্শ্ববর্তী বসত ঘরে নিয়ে ধর্ষণ করে মামা কান্ত মালাকার। শিশুটি কান্না করলে মা কারন জানতে চান। পরে শিশুটি মায়ের কাছে ঘটনার বর্ণনা করে। পরে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এঘটনায় শিশুর মা (ইতি রানী মল্লিক) বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শমশেরনগর ফাঁড়ির পুলিশ সোমবার ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত কান্ত মালাকারকে গ্রেফতার করে।
এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই। এঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিশুটি অভিযুক্তের সম্পর্কে ভাগ্নী। আসামীকে সোমবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com