সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগ

মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি     

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।  
ঘটনাটি ঘটেছে বুধবার (১১ সেপ্টেম্বর) উপজেলার হরষপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায়। ধর্ষণের শিকার ওই নারী বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

জানা গেছে, মানসিক প্রতিবন্ধী ওই নারীর শ্বশুরবাড়ি কুমিল্লায়। স্বামী পরিত্যক্তা হওয়ায় তিনি বিজয়নগরে বোনের মেয়ের (ভাগনির) বাড়িতে এক সঙ্গে থাকেন। 
গত বুধবার সকাল  ১১টায় তাকে বাড়িতে একা রেখে ভাগনি বাজারে যান। ফিরে এসে দেখেন খালা কান্নাকাটি করছে। পরে তিনি জানান, স্থানীয় আব্দুল মান্নানের ছেলে লিটন, নুরুল ইসলামের ছেলে জসিম ও আব্দুল জব্বারের ছেলে ফয়সাল তাকে পালাক্রমে ধর্ষণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়জুল আজীম নোমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com