সংবাদ শিরোনাম
বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড
কমলগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী পাভেল চট্রগ্রাম থেকে গ্রেফতার

কমলগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী পাভেল চট্রগ্রাম থেকে গ্রেফতার

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূকে (২৫) গণধর্ষণ মামলার প্রধান আসামী পাভেল মিয়া (২৮)কে ধর্ষনের ৭ দিনের মধ্যেই র‌্যাব-৯, সিপিসি-২ এবং র‌্যাব-৭, এর যৌথ অভিযানে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮এপ্রিল) র‌্যাবের হাতে গ্রেফতারকৃত পাভেলকে আনতে কমলগঞ্জ থানার একটি বিশেষ টিম ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফটিকছড়ি থানাধীন নজিরাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে ।
উল্লেখ্য, গত (২২ এপ্রিল) অটোড্রাইভার রনি ও পাভেল উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার এক গৃহবধুকে রাতে আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেছিল। ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় পাভেল ও রনিকে আসামী করে মামলা দায়ের করেছিল। কমলগঞ্জ থানার পুলিশ ২৩ এপ্রিল দুপুরে অপর আসামী অটোড্রাইভার রনি মিয়া (৩২) কে আটক করেছিল।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com