সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ফলোআপ-কমলগঞ্জে শিক্ষক রোজিনা হত্যার আসামীকে ময়মনসিংহ থেকে গ্রেফতার

ফলোআপ-কমলগঞ্জে শিক্ষক রোজিনা হত্যার আসামীকে ময়মনসিংহ থেকে গ্রেফতার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের শিক্ষিক ও আইন বিভাগের শিক্ষার্থী রোজিনা বেগমকে হত্যা মামলার পলাতক অন্যতম আসামী আবুল হোসেন ওরপে সোনা (৫০) কে গ্রেফতার করা হয়েছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর সহযোগিতায় গত মঙ্গলবার (৩ জুন) রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জের বহুল আলোচিত শিক্ষক রোজিনা বেগমকে হত্যার পর থেকেই আবুল হোসেন আত্মগোপনে ছিলেন। একাধিক অভিযানে ব্যর্থ হওয়ার পর গোপন সূত্রে তথ্য পেয়ে গত মঙ্গলবার রাতে র‌্যাবের সহযোগিতায় স্থানীয় পুলিশ আবুল হোসেন ওরপে সোনাকে নান্দাইল এলাকা থেকে গ্রেফতার করে। তিনি কমলগঞ্জের ভাসানীগাঁও এলাকার মৃত তৈমুছ মিয়ার ছেলে এবং হত্যা মামলার পলাতক আসামী।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৬ মে শিক্ষক রোজিনা হত্যার ঘটনায় কমলগঞ্জ থানার দায়েরকৃত মামলা (নং-১৩/২৫) অনুযায়ী আবুল হোসেন অন্যতম অভিযুক্ত। এই মামলার প্রধান আসামীকেও গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
উল্লেখ্য, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ২৬ মে সকাল ১০টায় ভাসানীগাঁও গ্রামে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কাটাচ্ছিলেন আব্দুর রহিম ও তার ছেলে রেজাউল করিম সাগর। খবর পেয়ে নিহত রোজিনার বোনজামাই জালাল মিয়া প্রতিপক্ষকে আপত্তিকৃত জমিতে মাটি কাটায় বাঁধা দিলে দা দিয়ে কূপিয়ে জালাল আহমেদকে গুরুতর জখম করে। জালাল আহমদকে রক্ষায় হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা ও ছোট বোন শিক্ষিকা রোজিনা বেগম দৌঁড়ে সেখানে গেলে দা-বল্লম দিয়ে সবাইকে এলোপাতাড়ি কূপিয়ে রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন। নিহত রোজিনার ১০ বছর বয়সী একমাত্র শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত রোজিনার বড় ভাই শাহজাহান আহমদ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com