সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
সরাইলে সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত

সরাইলে সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ২য় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে সরাইল উপজেলার কুট্টাপাড়া ঐতিহ্যবাহী উপজেলা মিনি স্টেডিয়ামে সরাইল কুট্টাপাড়া লায়ন্স ক্লাবের উদ্যোগে কুট্টাপাড়া একাদশ বনাম সরাইল একাদশ এর অংশগ্রহনে ২য় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম ‘সদস্য কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আহসান উদ্দিন খান শিপন। বিশিষ্ট সমাজসেবক সুলতান মাহমুদের সভাপতিত্বে এ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা শাহ ওয়ালি উল্লাহ জাবেদ, ছাত্রদলের নেতা জামাল হোসেন লস্কর, সরাইল সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাজিন ও সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত খেলায় রেফারী হিসেবে মাসুম উল্লাহ খন্দকার, শফিকুল ইসলাম ও হাসিব দায়িত্ব পালন করেন। খেলায় কুট্টাপাড়া একাদশ বনাম সরাইল একাদশ ০-০ গোলে সমতা অর্জন করেন। অনিবার্য কারণ বসত ট্রাইবেকারে গিয়ে কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্থগিত করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com