সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে ; পৌর মেয়র নায়ার কবির

ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে ; পৌর মেয়র নায়ার কবির

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি     

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে। তিনি বলেন, শহরের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, প্রচারপত্র বিতরণ ও ফেগার ম্যাশিন দিয়ে ঔষধ ছিটানোর কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও ফেগার মেশিনের সাহায্যে ডেঙ্গু মুক্ত করার জন্য কীটনাশক স্প্র্রে করা হচ্ছে। তারই ধারাবাহিকতা প্রতিটি ওয়ার্ড, মহল্লা, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, পুকুর, ডোবা, পানি নিষ্কাশনের ড্রেন ঝোপঝাড় সহ সকল স্থানেই চলছে মশক নিধনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ১নং ওয়ার্ডের মেড্ডা সিও অফিস এলাকায় অগ্রণী সংসদ প্রাঙ্গণে পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।            

এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, পশ্চিম মেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান হাফিজ, বিশিষ্ট সমাজসেবক মজিবুর রহমান মজিব, আসমত আলী, শাহআলম, এম এ হাসেম, স্বদশি’র নির্বাহী পরিচালক সৈয়দ আজিজুর রহমান।


ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com