সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল

ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল

ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি. চট্ট-১১৮১ এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেছে নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ মিয়া।
আজ শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৪টায় ভাদুঘর পৌর বাস টার্মিনালস্থ অফিসে ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ মিয়া নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের দায়িত্ব গ্রহণে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. মনসুর আলী দানা, সাধারণ সম্পাদক মো. সাহেদ মিয়া, কার্যকরী সভাপতি মো. জমসিদ খান রানা, সহ-সভাপতি মো. তুরাব আলী, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হক, যুগ্মসম্পাদক মো. দুলাল মিয়া, যুগ্মসম্পাদক লোকমান মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো. দানু মিয়া, প্রচার সম্পাদক খোরশেদ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাবেদ, কোষাধ্যক্ষ মো. আবদুর রহিম, কার্যকরী সদস্য মো. আলী আকবর রাসেল, মো. বাবুল মিয়া, মো. শোভা মিয়া ও মো. আমির হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১০ জানুয়ারি ২০২৬ সনে গঠিত ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি মো. মনসুর আলী দানা মিয়া জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় দায়িত্ব গ্রহণ করার ইচ্ছে ছিলনা। তাই জাতীয় নির্বাচনের পরে আমরা সকলে দায়িত্ব গ্রহণ করেছি। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com