সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
বিজয়নগরে সিএনজি অটোরিকশার চালকের লাশ উদ্ধার

বিজয়নগরে সিএনজি অটোরিকশার চালকের লাশ উদ্ধার

বিজয়নগর প্রতিনিধি//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোঃ হাফিজ মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্বার করেছে পুলিশ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার চান্দুরা-আখাউড়া সড়কের আলাদাউদপুর রাস্তার পাশের নালা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত হাফিজ মিয়া উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের কেফায়েত আলীর ছেলে। সে সিএনজি অটোরিকশা চালাতো।   

জানা যায়, শুক্রবার দুপুর ২টায় উপজেলার চান্দুুুরা-আখাউড়া সড়কের আলাদাউদপুর নামক এলাকায় রাস্তার পাশের নালায় কাদা মাটির ভেতরে পোতা অবস্থায় হাফিজ মিয়ার লাশ দেখতে পেয়ে বিজয়নগর থানা পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাফিজ মিয়ার লাশ উদ্বার করে পুলিশ।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, সে গতকাল বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল। দুপুরে আলাদাউদপুর রাস্তার পাশে কাদা মাটিতে পুতা অবস্থায় তার লাশ উদ্বার করা হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com