সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
বিএনপির নেতা দুদুর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ সভাপতির মামলা

বিএনপির নেতা দুদুর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ সভাপতির মামলা

স্টাফ রিপোর্টার // সময়নিউজবিডি     

প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদুর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 
তবে বিচারক মাসুদ পারভেজ মামলাটি আমলে নিয়ে বিকেলে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলার এজহারে বলা হয়, বিএনপি নেতা শামছুজ্জামান দুদু চলমান শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে দুদু বলেন যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে সেভাবে শেখ হাসিনা বিদায় হবে। দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত এবং হত্যার হুমকি প্রদান করে। এর আগেও প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে বলেও এজহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজহারে শাহাদাৎ হোসেন শোভন, সুজন দত্ত, শামিম আহমেদ,মোমিন মিয়া, নাইম বিল্লাহ, সহিদুল ইসলাম রুবেল কে সাক্ষী হিসেবে দেওয়া হয়।
মামলার বাদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, শামছুজ্জামান দুদু তার বক্তব্যে বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সেভাবে হত্যা করা হবে। এজন্য দুদুর বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

মামলার আইনজীবী আকরাম হোসেন ডালিম সাংবাদিকদের জানান, আদালতের বিচারক মামলাটির ব্যাপারে বিকেলে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com