সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দর সমাজ বিনির্মানে নামাজের ভূমিকা অপরিসীম

সুন্দর সমাজ বিনির্মানে নামাজের ভূমিকা অপরিসীম

আল কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, অবশ্যই সফলকাম হয়েছে সেই মুমিনগণ, যারা তাদের নামাজে বিনয়ী এবং যারা পাপাচার থেকে বিরত থাকে।
মানুষকে সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত রাখে নামাজ।
নামাজ কায়েম কর নিশ্চয় নামাজ সকল অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।নামাজ মানুষ কে পূত পবিত্র করে। নামাজের মাধ্যমে বান্দাহ আল্লাহর নৈকট্য লাভ করে।আল্লাহর সাথে বান্দাহর সম্পর্ক গভীর করে নামাজ।
আজ আমাদের সমাজে অশান্তির মূল ই হলো অশ্লীল ও মন্দ কাজ। নামাজের মাধ্যমে যখন সেই অশ্লীল ও মন্দ কাজ দূরীভূত হবে তখন সমাজে আর অশান্তি থাকবে না।

সুন্দর ও সুষ্ঠ সমাজ ও রাষ্ট্র বিনির্মানে নামাজের ভূমিকা অতুলনীয়।
নামাজ মানুষ কে সৎ কর্মের প্রতি উৎসাহিত করে থাকে এবং অসৎ কর্ম থেকে বিরত রাখে।
নামাজ আদায়ের মাধ্যমে বান্দাহ আল্লাহর এমন নৈকট্য লাভ করে যে আল্লাহ তায়ালা বলেন আমি বান্দাহর কান হয়ে যায়।আমি বান্দাহর চোখ হয়ে যায়।
বান্দাহ যখন নামাজের মাধ্যমে নিজেকে আল্লাহর প্রেমে বিভোর হয়ে যায় বান্দাহ তখন বলতে থাকে নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর ই জন্য।যে সমাজের প্রতিটি মানুষ নামাজী হয়ে যাবে ঐ সমাজের চেয়ে শান্তির সমাজ আর কি হতে পারে? নামাজের কারনে যে সমাজ থেকে পাপাচার, অন্যায় চিরতরে নির্মুল হয়ে যাবে সে সমাজ হয়ে যাবে বেহেশতী সমাজ। তাই আসুন আমরা নামাজের প্রতি গুরুত্ব দেই।

লেখকঃ
মুফতী মোহাম্মদ এনামুল হাসান
যুগ্ম সম্পাদক, ইসলামী ঐক্যজোট

ব্রাহ্মণবাড়িয়া জেলা।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com