সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

আগামী ৫ অক্টোবর শনিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকালে শহীদ লুৎফুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সেলিম রেজা হাবিবের সভাপতিত্বে এ আলাচনা সভা অনুষ্ঠিত হয়। 
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শাহ আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী রাবেয়া খাতুন রাখী, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রহুল আমিন বাবুল, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মুফতি মোকবুল হোসাইন, যুবনেতা মোঃ সাফায়েত আলম, এডঃ মোঃ তাছলিমুল হক, হীরণ খান, শেখ কবির, আমানুল হক সেন্টু, মোঃ লিটন মিয়া, আনিস মিয়া প্রমুখ। 
সভা পরিচালনা করেন যুবলীগ নেতা মোঃ সোহরাব হোসেন। কোরআন তেলওয়াত করেন মাওঃ আঃ আলীম। 
আলাচনা শেষে আলহাজ্ব মোঃ ফারুক আহম্মদকে সভাপতি, শেখ মোঃ কবির কে সাধারণ সম্পাদক এবং আনিছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে কাউতলী মহল্লা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। 
পৌর আওয়ামী লীগের সম্মেলন শেষে উক্ত মহল্লা কমিটি পূণার্ঙ্গ করা হবে। সভায় আগামী ৫ অক্টোবর শনিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রেস বিজ্ঞপ্তি।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com