সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফ্রিজ থেকে বোতল ভর্তি গরুর পুরোনো রক্ত জব্দ

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফ্রিজ থেকে বোতল ভর্তি গরুর পুরোনো রক্ত জব্দ

আখাউড়া প্রতিনিধি   

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গরুর মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হয়ে হয়ে এসেছে ভয়ঙ্কর চিত্র। মেয়াদোত্তীর্ণ মাংসকে তাজা বলে চালানোর জন্য গরুর পুরোনো রক্ত মেশানো হতো মাংসে। আর মহিষের মাংসকে ক্রেতার কাছে বিক্রি করা হতো গরুর মাংস বলে।

শুক্রবার (১০ মে) সকালে উপজেলার সড়ক বাজারে মাংসের দোকানগুলোতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম শরিফুল হক নিজে ক্রেতা সেজে এ অভিযান চালিয়ে ফ্রিজ থেকে বোতল ভর্তি গরুর পুরোনো রক্ত জব্দ করেছেন।
জানা গেছে, শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক ক্রেতা সেজে সড়ক বাজার এলাকার সবকটি গরুর মাংসের দোকান ঘুরে দাম এবং মান পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে আখাউড়া থানা পুলিশ ও স্যানেটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলামকে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয় দোকানগুলোতে। দোকানগুলোর রেফ্রিজারেটর খুলতেই সবার চোখ যেন ছানাবড়া! ফ্রিজে বোতলজাত করে রাখা হয়েছে গরুর পুরোনো রক্ত। পরে বোতলভর্তি রক্ত জব্দ করে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ এবং গরুর নামে মহিষের মাংস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইনে ওইসব দোকানগুলোকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ মাংস জব্দ এবং তৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক বলেন, পরবর্তীতে এসব অপরাধের প্রমাণ পেলে কঠিন শাস্তির ব্যাপারে দোকান মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর ।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com