সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
আবরার হত্যাকান্ডে জড়িত সকলকে দ্রুত সময়ে দৃষ্টান্ত মূলক শাস্তি দিন ; মাও. আবুল কালাম আজাদ

আবরার হত্যাকান্ডে জড়িত সকলকে দ্রুত সময়ে দৃষ্টান্ত মূলক শাস্তি দিন ; মাও. আবুল কালাম আজাদ

ভারতের সাথে দেশবিরাধী সকল চুক্তি বাতিল, স্ত্রাস, দুর্নীতি, মদ-জুয়া, খুন-ধর্ষণ বন্ধ ও বুয়েটের মেধাবী ছাত্র আবরারের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।       
সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ। 
মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে রেলওয়ে স্টেশন এসে সভাপতির বক্তব্য ও দুআ’র মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহম্মদ লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারী হাজী মোঃ ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মাওঃ বেলাল হোসাইন, যুব আন্দোলনের সভাপতি মুফতি আশরাফুল ইসলাম বেলাল। সমাবেশ সঞ্চালনা করেন হাফেজ মাওঃ শামস্ আল ইসলাম।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আজ সারাদেশে ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি, সীমান্তে র‍্যাবের ওপর নির্যাতনের প্রতিবাদ, সন্ত্রাস দুর্নীতি, মদ-জুয়া, খুন-ধর্ষণ বন্ধ ও বুয়েটের মেধাবী ছাত্র আবরারের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল। ভারতের সাথে পূর্বের অনেক অমীমাংসিত সমস্যার সমাধান না করে ভারতের সাথে নতুন সাতটি চুক্তি করে বর্তমান সরকার জাতীয় স্বার্থবিরোধী কাজ করছেন। অবিলম্বে এ সকল চুক্তি বাতিল করতে হবে। ভারত সীমান্তে আমাদের দেশের নাগরিকদের ধরে নিয়ে হত্যা করে তারকাটায় লাশ ঝুলিয়ে রাখে। র‍্যাবের তিনজন সদস্যকে বিএসএফ ধরে নিয়ে নির্যাতন করে বাংলাদেশকে ও দেশের পতাকাকে অবমাননা করছে। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে কোনভাবেই সহ্য করার মত নয়। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে দ্রুত সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিন।  
প্রেস বিজ্ঞপ্তি।       

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com