সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
শহরের কান্দিপাড়ায় একই পরিবারের ৬জনকে কুপিয়ে হত্যা চেষ্টা// নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরো পরিবার

শহরের কান্দিপাড়ায় একই পরিবারের ৬জনকে কুপিয়ে হত্যা চেষ্টা// নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরো পরিবার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি    

মামলা মোকদ্দমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৬জনকে কুপিয়ে হত্যাচেষ্টার পাশাপাশি বসত ঘর ক্ষতিগ্রস্ত এবং মালামাল লুট করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
গত ৮ অক্টোবর সকাল ১০টায় পৌর এলাকার পূর্ব কান্দিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটেছে। 

পূর্ব কান্দিপাড়ার মৃত মাহবুবুর রহমানের পুত্র মোঃ সুমন মিয়া বাদী হয়ে থানায় রুজুকৃত মামলা নং-১৯, তাং ০৮.১০.২০১৯ এর এজাহারের সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, মামলা মোকদ্দমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মাইমল হাটির মোঃ মেহের মিয়া, মোঃ খোকন মিয়া, মোঃ সুকন মিয়া, মোঃ শিপন মিয়া, মোঃ লালেম মিয়া, মোঃ জুয়েল মিয়া, রাজকুমার প্রকাশ রাজকু, সাগর মিয়া, সোয়েম মিয়া, মোঃ বিশাল মিয়া, মোছাম্মত  রত্না বেগম, মোছাম্মত জোনাকী বেগম, মোছাম্মত আরিনা বেগম এই ১৩ জনসহ আরও অজ্ঞাতনামা ৫/৬ জন পরস্পর যোগসাজশে গত ৮ অক্টোবর সকাল ১০টায় বিভিন্ন ধরণের অস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বাড়ীর উঠান ও রাস্তায় পৌছে বাদীর পরিবারের সদস্যদের খুন পরিকল্পনায় বসত ঘরের চাল, বেড়া, আউডা পর্দা কুপিয়ে তছনছ করে এবং রাম দা দিয়ে কুপিয়ে এবং অস্ত্রের আঘাত করে ও পিটিয়ে বাদীর ভাই মোঃ লিটন মিয়া, পরিবারের সদস্য মো: শিব্বির মিয়া, মোঃ হেলেনা বেগম, মোঃ ইয়ামুল মিয়া, মোছাম্মত প্রীতি বেগম, শিশু বাচ্চা মোছাম্মত মেহেরিন কে গুরুতর আহত করে।  আহতদেরকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। 

 
মামলার বাদী জানান, তার ভাই আহত লিটন মিয়ার ডান চোখের অবস্থা আশঙ্কাজনক। তিনি দেখতেই পাচ্ছেন না। এছাড়াও আসামীরা মামলা তুলে নেয়ার জন্য বাদীপক্ষকে বিভিন্নভাবে হুমকী-ধমকী দিচ্ছে। বর্তমানে বাদীসহ পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com