সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নকলায় আগুনে ঘড় পুড়ে যাওয়া ফিরোজের পাশে উপজেলা নির্বাহী অফিসার

নকলায় আগুনে ঘড় পুড়ে যাওয়া ফিরোজের পাশে উপজেলা নির্বাহী অফিসার

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরে নকলা পৌরসভার ৬নং ওয়ার্ডের দড়িপাড়া গ্রামের বর্গা চাষী ফিরোজের বাড়িতে আজ ১৯ অক্টোবর বিদুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই বাড়িতে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র সহ নগদ প্রায় ২ লক্ষ টাকা পুড়ে যায় ।সব মিলিয়ে প্রায় ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের  শিকার হয়েছেন ফিরোজ মিয়া।
ঘটনার পর পরই আগুনে পুড়ে যাওয়া ফিরোজের খোঁজ নিতে আসেন নকলা পৌরসভা মেয়র হাফিজুর রহমান লিটন ও নকলা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আঃ রশিদ সরকার । পৌরসভার  মেয়র তাৎক্ষনিক বিষয়টি নকলা নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রানালয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী কে জানালে ‘তিনি নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল রহমান কে আগুনে পুড়ে যাওয়া ফিরোজের খোঁজ নিতে তার বাড়িতে যাওয়া জন্য বলেন।
নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল রহমান আগুনে ক্ষতিগ্রস্ত ফিরোজের জন্য  তাৎক্ষনিক উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ১৬ হাজার টাকা ও দুই ভান ঢেউ টিন দিয়ে আসেন এবং পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে যাবতীয় ব্যবস্থা নেবেন বলে জানান ।
সেই সাথে গ্রামের সবাইকে আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে উপস্থিত সবাইকে সচেতন মুলক দিকনির্দেশনা প্রদান করেন।
উপস্থিত গ্রামের সবাই বেগম চৌধুরী ‘উপজেলা নির্বাহী অফিসার কে আগুনে ক্ষতিগ্রস্ত ফিরোজের খোঁজ নেওয়ার জন্য  কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com