সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
কসবায় বিদেশি পিস্তলসহ ভারতীয় নাগরিক সহ গ্রেপ্তার -০৬

কসবায় বিদেশি পিস্তলসহ ভারতীয় নাগরিক সহ গ্রেপ্তার -০৬

কসবা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদেশি অস্ত্রসহ ভারতীয় ৪ নাগরিকসহ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কুটি বাজারের হোটেল আলী থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি দেশীয় পাইপগান ও একটি বিদেশি ম্যাগজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগজ গ্রামের আহাম্মদ হোসেনের ছেলে আমজাদ হোসেন (২২), একই জেলার কসবা উপজেলার মান্দারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাসিবুল হাসান অনিক (১৯), ভারতের পশ্চিম ত্রিপুরার বিশালগর থানার নেতাজিনগরের মৃত শ্যামল চন্দ্র দেবনাথের ছেলে স্বর্নজিৎ দেবনাথ, উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার ধর্মনগর গ্রামের রতিশচন্দ্র চৌধুরীর ছেলে নির্মলন্দ চৌধুরী (৩২), পশ্চিম ত্রিপুরার আমতলী থানার আমতলী গ্রামের সুনিল সরকারের ছেলে শংকর সরকার (৩১) এবং ত্রিপুরার বটতলা থানার রাজনগর গ্রামের অবনি দাসের ছেলে বিমল দাস (৩৩)।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com