সংবাদ শিরোনাম
খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত
ট্রলিব্যাগে মিললো মুন্ডুবিহীন লাশ

ট্রলিব্যাগে মিললো মুন্ডুবিহীন লাশ

শামিম ইশতিয়াক, ময়মনসিংহ প্রতিনিধি 
অবশেষে সকল জল্পনা-কল্পনা, আতংক আর কৌতহলের অবসান ঘটিয়ে খোলা হলো সেই রহস্যঘেরা ট্রলিব্যাগটি। তবে ব্যাগ থেকে বোমা বা টাকা নয়, পাওয়া গেছে মাথা বিহীন একটি টুকরো লাশ। অনুমানিক ৪০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার হয়েছে ব্যাগটি থেকে। যার মাথা কাটা ছিলো। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি ওসি শাহ কামাল আকন্দ।

ব্যাগটি ময়মনসিংহ ব্রীজ মোড়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় গতকাল রাত ১০ টায়। খবর পেয়ে পুলিশ, র‍্যাব,ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে ব্যাগটি ঘিরে রাখে। সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ টিম এসে ব্যাগটি খোলে। পরে ওই টুকরো করা লাশটি বের করা হয়।

ঘটনাস্থলে আসেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব নিবাস চন্দ্র মাঝি, র‍্যাব-১৪ অধিনায় লেঃ কর্নেল ইফতেখার উদ্দিন,পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন।

ময়মনসিংহের সাধারণ জনগনের মাঝে এখবরে মুহুর্তেই ব্যাপক চাঞ্চল্য ও আতংক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে নানা মন্তব্যের ঝড় উঠে। সব জল্পনা কল্পনার অবসান ঘটলো। তবে বোমা নয় উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয়হীন যুবকের টুকরো লাশ।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com