সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
সাজাপ্রাপ্ত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাজাপ্রাপ্ত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও আদালত থেকে দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামী আল-আমিন (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পৌর এলাকার কালাইশ্রীপাড়ার কারখানাঘাট এলাকা থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশ। সে শহরের উত্তর পৈরতলা মৃত আব্দুল হালিম মিয়ার ছেলে ও নিহত শীর্ষ মাদক ব্যবসায়ী এরশাদের ছোট ভাই।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, মাদক ব্যবসায়ী আল-আমিনকে ২০১৭ সালে ফেন্সিডিল সহ আটক করেছিল আখাউড়া থানা পুলিশ। সেই মামলায় সে জামিনে বের হয়ে আসে। মামলার রায়ে বিজ্ঞ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করলে আল-আমিন পলাতক ছিল। রোবরাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই কাজী নিয়ামত উল্লাহ তাকে শহরের কালাইশ্রীপাড়ার কারখানাঘাট এলাকা থেকে আটক করে।

তিনি আরো জানান, আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com