সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
বিজয়নগরে দুই নাইজেরিয়ান নাগরিক আটক

বিজয়নগরে দুই নাইজেরিয়ান নাগরিক আটক

বিজয়নগর প্রতিনিধি  

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টায় উপজেলার নলগরিয়া এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন। আটককৃতরা হলেন- ডানিয়েল চিকামছো চুকয়ু (২৭) ও চিগোজি জোসেফাত আপোতাজি (২৬)।

জানা যায় , সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিঙ্গারবিল সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করে। তারা মোঃ রাব্বি নামের এক ব্যক্তির মাধ্যমে ঢাকা থেকে বিজয়নগর উপজেলায় এসে কাশিনগর গ্রামের মোছাঃ  জরিনা বেগমের বাড়িতে অবস্থান নেয়। পরে দুপুরে নলগরিয়া এলাকা থেকে বিজিবির টহল সদস্যরা তাদের আটক করে। আটক দুইজনের পাসপোর্ট নাম্বার যথাযক্রমে A-092082290 NGA ও A-087489860 NGA।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির জানান, আটকদের মধ্যে একজনের বাংলাদেশি ভিসার মেয়াদ গত ১৫ অক্টোবর শেষ হয়েছে এবং আরেকজনের মেয়াদ আগামী বছরের ১ জানুয়ারিতে শেষ হবে। আটক দুই নাইজেরিয়ান নাগরিক ও বিজয়নগরের ওই নারীকে বিজয়নগর থানায় হস্তান্তার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে বিজয়নগর থানার ওসি তদন্ত সুমন কুমার আদিত্য জানান, আটককৃত নাইজেরিয়ান নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার দায়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।     

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com