সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
শিল্পী সমিতির নির্বাচনে কে কত ভোটে জয়ী

শিল্পী সমিতির নির্বাচনে কে কত ভোটে জয়ী

সময়নিউজবিডিজজজজ রিপোর্ট 
আগামী দুই বছরের জন্য আবারও শিল্পী সমিতির দায়িত্বে থাকছেন অভিনেতা মিশা সওদাগর ও চিত্রনায়ক জায়েদ খান।শুক্রবার দিনভর নির্বাচনের পর শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ফল প্রকাশ হয়। নির্বাচনে প্রাপ্ত ভোটে স্বতন্ত্র প্রার্থী মৌসুমীকে পরাজিত করে আবারও সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং ইলিয়াস কোবরাকে পরাজিত করে সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান।সভাপতি পদে মিশা সওদাগার ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিত্রনায়িকা মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা পেয়েছেন ৬৮ ভোট। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়ক রুবেল। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৩১১ ও ২৯৩।সহ সম্পাদক পদে ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংকোপাঞ্জা পেয়েছেন ৭১ ভোট। আন্তর্জাতিক সম্পাদক পদে ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ইমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ পেয়েছেন ১০৫ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডন পেয়েছেন ১২২ ভোট।কার্যকরী পদে যারা নির্বাচিত হয়েছেন, পাশে তাদের প্রাপ্ত ভোট- অরুনা বিশ্বাস ৩১৫, অঞ্জনা ৩২৪, আফজাল শরীফ ২৯৩, আসিফ ইকবাল ৩১৪, আলেকজান্ডার বো ৩৩৭,  জেসমিন ৩০৯, জয় চৌধুরী ৩০৩, নাসরিন ১৮১, মারুফ আকিব ২৭৩ , রোজিনা ৩২০।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। জ

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com