সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ভ্রাম্যমান আদালতের অভিযানে এক দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমান আদালতের অভিযানে এক দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার //সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে জেলা শহরের দুইটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) জেলা শহরের জগৎবাজার ও সড়ক বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ বড়ুয়া ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।  
অভিযানে পন্যের মোড়ক ব্যবহার না করা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ উল্লেখ না থাকার কারনে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ুয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com