সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
অ্যাডভােকেট হুমায়ুন কবিরের মৃত্যুতেকালিবাড়ী ট্রাস্ট কমিটির শােক

অ্যাডভােকেট হুমায়ুন কবিরের মৃত্যুতেকালিবাড়ী ট্রাস্ট কমিটির শােক

ব্রাহ্মণবাড়িয়ার কীর্তিমান রাজনীতিবিদ ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সামাজিক সালিশের কিংবদন্তী ব্যক্তিত্ব আলহাজ্ব অ্যাডভােকেট হুমায়ুন কবিরের মৃত্যুতে শােক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন শ্রীশ্রী আনন্দময়ী কালিবাড়ী ট্রাস্ট কমিটির সভাপতি শ্রী প্রাণতােষ চৌধুরী।
এক শােক বিবৃতিতে তিনি বলেন, আলহাজ্ব অ্যাডভােকেট হুমায়ূন কবিরের মৃত্যুতে জেলাবাসী যেমন একজন বড়মাপের নেতাকে হারালাে, তেমনি এই জেলার হিন্দু সম্প্রদায় হারালাে অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এক পরম স্বজনকে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় জীবনের শেষদিন পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। আমি তার মৃত্যুতে গভীর শােক জ্ঞাপন করছি। একই সাথে শ্রষ্টার নিকট প্রার্থনা করি তার পারলৌকিক আত্মা যেন শান্তি সৎগতি লাভ করে। তার শােকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। (প্রেস বিজ্ঞপ্তি) 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com